কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প
ফ্রি মেডিক্যাল ক্যাম্প
মৌলভীবাজারের কমলগঞ্জে স্বেচ্ছাসেবী সমাজ সেবামূলক সংগঠন “বাঁধন”-এর আয়োজনে অসহায় দরিদ্র রোগীদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া।
“বাধন” সভাপতি তাহসিন অহির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা সিহাবের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজা মেমোরিয়াল কলেজের প্রভাষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান মানিক।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া ক্যাম্পে রোগী দেখে আনুষ্ঠানিক উদ্বোধনের পর ডা. সালোয়া জান্নাত, ডা. আসিফ আব্দুল্লাহ ও ডা. সুমন মল্লিক দিনব্যাপী ক্যাম্পে আগত ২ শতাধিক রোগী দেখে সেবাপত্র প্রদান করেন।
আইনিউজ/এসডিপি/এম. আর
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























