মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৭:১৫, ২৪ জানুয়ারি ২০২১
করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন সাংসদ জোহরা আলাউদ্দিন
সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি
করোনাভাইরাস মুক্ত হয়ে বাসায় ফিরেছেন সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন। রোববার (২৩ জানুয়ারি) তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে ঢাকার বাসায় ফেরেন। গতকাল শনিবার (২৩ জানুয়ারি) তার নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
বিষয়টি আইনিউজকে নিশ্চিত করে জোহরা আলাউদ্দিনের ব্যক্তিগত সহকারী রাশেদ চৌধুরী জানান, জোহরা আলাউদ্দিন শনিবার পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। রিপোর্ট নেগেটিভ এসেছে। এখন তিনি সুস্থ আছেন।
রাশেদ চৌধুরী আরও জানান, এর আগে গত ১৬ জানুয়ারি অ্যান্টিজেন টেস্টে সাংসদ জোহরা আলাউদ্দিনের করোনা পজিটিভ আসে। শনাক্তের দিন উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
উল্লেখ্য, সৈয়দা জোহরা আলাউদ্দিন সংরক্ষিত নারী আসনের (মৌলভীবাজার-হবিগঞ্জ) সংসদ সদস্য। তিনি মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। তিনি কুলাউড়ার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন চৌধুরীর স্ত্রী। তিনি মৌলভীবাজার পৌর শহরের কাজিরগাঁও এলাকার বাসিন্দা। তাঁর গ্রামের বাড়ি শহরতলির বালিকান্দিতে। তিনি জাতীয় মহিলা সংস্থা মৌলভীবাজারের সাবেক চেয়ারম্যান।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























