ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৮, ২৩ জানুয়ারি ২০২১
আপডেট: ১৭:২৬, ২৫ জানুয়ারি ২০২১

মৌলভীবাজারে গৃহবধূ ‘ধর্ষণ’ মামলায় গ্রেফতার ১

ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজার সদর উপজেলার গুজারাই গ্রামে এক গৃহবধূকে গণধর্ষণ করা হয়েছে উল্লেখ করে থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার (২১ জানুয়ারি) মধ্যরাতে গ্রামের মছব্বির মিয়ার বস্তিতে এই ঘটনাটি ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।  এ ঘটনায় মো. অজুদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মো. অজুদ এই ঘটনার মূল আসামি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গৃহবধূর স্বামী সিএনজি চালান। তার দুই সংসার রয়েছে। এটি তার দ্বিতীয় সংসার। বৃহস্পতিবার রাতে তিনি বস্তির বাসায় না ফিরে নিজ বাড়িতে ছিলেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়- ঘটনার দিনে রাত একটার দিকে প্রথমে ঘরে এসে ডাকাডাকি করে ধর্ষকরা। দরজা খুলে না দেয়ায় তারা চলে যায়। পরে রাত ৩ টার দিকে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে পালাক্রমে গৃহবধূকে ধর্ষণ করা হয়। এই ঘটনার পর গৃহবধূকে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে এই ঘটনার মূল আসামি মো. অজুদকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর শনিবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে আসামি অজুদ।

মৌলভীবাজার মডেল থানার ওসি মো. ইয়াছিনুল হক আইনিউজকে বলেন, ‘আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করেছে। সংগীয় অন্যান্যদের নাম প্রকাশ করে পুরো ঘটনাটি স্বীকার ও সব খুলে বলেছে। অচিরেই অন্যান্যদের গ্রেফতার করা হবে। অভিযান চলমান আছে।

এই বিষয়ে জানতে চাইলে সদর হাসপাতালের ডা. পার্থ সারথী দত্ত কানুনগো জানান, সেক্সুয়াল এসল্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ওই গৃহবধূ। এই মূহুর্তে  তাকে একটি মেডিকেল টিম চিকিৎসা দিচ্ছে।

আইনিউজ/এবি/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়