মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৩:৩২, ২৪ জানুয়ারি ২০২১
মৌলভীবাজারে বিএনসিসি’র স্বেচ্ছাসেবা কর্মসূচি অনুষ্ঠিত
স্বেচ্ছাসেবা কর্মসূচি উপলক্ষে র্যালি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ময়নামতি রেজিমেন্টের আয়োজনে মৌলভীবাজারে অনুষ্ঠিত হলো স্বেচ্ছাসেবা কর্মসূচি।
রোববার (২৪ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৌলভীবাজার সরকারি কলেজে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান।
অনুষ্ঠানে ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল সালাহউদ্দিন আল মুরাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ফজলুল আলী।

স্বেচ্ছাসেবা কর্মসূচির অংশ হিসেবে এদিন সকাল ১০ টায় স্বাস্থ্যবিধি মেনে গণসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশ নেয় মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গল সরকারি কলেজ, শ্রীমঙ্গল ভিক্টোরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, দি বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের শতাধিক ক্যাডেটরা।
র্যালিটি মৌলভীবাজার সরকারি কলেজ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ক্যাডেটরা রাস্তায় জনসাধারণের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























