মৌলভীবাজার প্রতিনিধি
পর্যটন শহর গড়তে চান ফজলুর রহমান
বক্তব্য রাখছেন মেয়র প্রার্থী ফজলুর রহমান
মৌলভীবাজারকে পর্যটন শহর হিসেবে গড়তে চান মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র ফজলুর রহমান।
৩০ জানুয়ারির নির্বাচনে আবারো বিজয়ী হয়ে অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করতে চান তিনি। বেরিলেক সংস্কার ও সৌন্দর্যবর্ধন ফুলেল শহর নির্মাণ, শিক্ষার মান উন্নয়নসহ অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করতে চান ফজলুর রহমান।
সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার পৌর কমিউনিটি ফার্মাসিটিজ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন-এর আয়োজনে জেলায় কর্মরত ঔষধ কোম্পানিগুলোর রিপ্রেজেন্টিটিভ ও ফার্মাসিস্টদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার পৌরসভাকে নিয়ে পরিকল্পনার কথা জানান বর্তমান মেয়র ও ৩০ জানুয়ারি তৃতীয় ধাপের পৌর নির্বাচনে মেয়র প্রার্থী ফজলুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুবিন উদ্দীন। বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার সুয়েব, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, ব্যবসায়ী সেলিম আহমদ প্রমুখ।

এ সময় ফজলুর রহমান ফার্মাসিটিজ রিপ্রেজেনটেটিভদের উদ্দেশ্যে বলেন- ‘আপনারা সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করে থাকেন। আমিও প্রতিদিন সকাল থেকে মধ্যরাত অবধি মানুষের জন্য কাজ করেছি। কোদালিছড়া খনন করেছি ফলে জলাবদ্ধতা ও মশার উপদ্রব নেই। করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি। শহরের সৌন্দর্যবর্ধনে কাজ করেছি। শহরের অবকাঠামোর কাজ মোটামুটি সমাপ্ত করেছি।’
ফজলুর রহমান বলেন- ‘যদি আমি নির্বাচিত হই তাহলে শহরকে পর্যটন ও ভ্রমণের উপযোগী করতে কাজ করবো। শান্তিবাগে বিনোদনের জন্য একটি পার্ক, কোদালিছড়ার দুইপাশে আড়াই কিলোমিটার ওয়াকওয়ে করবো, সিসি ক্যামেরা স্থাপন, বসার স্থানসহ সব ধরনের কাজ করবো।’
তিনি আরও বলেন, ‘নির্বাচিত হলে এই শহরের শিক্ষা ও বিনোদনের জন্য কাজ করবো। এছাড়া আপনাদের যা যা সমস্যা আছে সেটা নিরসনে কাজ করবো।‘
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























