ঢাকা, মঙ্গলবার   ১৬ জুন ২০২৬,   আষাঢ় ২ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২৪, ২৫ জানুয়ারি ২০২১

চা শ্রমিকদের মাঝে ৭৩ লাখ টাকার অনুদান প্রদান

সংগৃহীত

সংগৃহীত

মুজিববর্ষ উপলক্ষে চা শ্রমিকদের জীবন মান উন্নয়ন কর্মসূচির আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জে ১৪৬০ চা শ্রমিক পরিবারে সমাজ সেবা অধিদফতরের ৭৩ লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) উপজেলার মিরতিঙ্গা, দেওড়াছড়া, ফুলবাড়ি ও শমশেরনগর চা বাগানের ১৪৬০ পরিবারে এককালীন ৫ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করেন মৌলভীবাজার-৪আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ।    

অনুদানের চেক পেয়েছে রহিমপুর ইউনিয়নের মিরতিঙ্গা চা বাগানের ২৯৫ টি, দেওড়াছড়া চা বাগানের ২৮০ টি, কমলগঞ্জর সদর ইউনিয়নের ফুলবাড়ি চা বাগানের ২১০ টি ও শমশেরনগর চা বাগানের ৬৭৫ টি চা শ্রমিক পরিবার।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে আলোচনা সভার শেষে সাংসদ চা শ্রমিকদের মাঝে চেক বিতরণ করেন। একই সাথে মিরতিঙ্গা চা বাগানে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক বাস্তবায়িত চা শ্রমিকের নবনির্মিত একটি ঘরের উদ্বোধন করে  ঘরের চাবি হস্তান্তর করেন তিনি। 

চেক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কমলগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রাণেশ বর্মা, কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক (বাবুল) ও মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসিদ আলী।

আইনিউজ/এম.আর/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়