নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:২৯, ২৬ জানুয়ারি ২০২১
শ্রীমঙ্গলে শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
ফাইল ছবি
আজ দেশের একটি অঞ্চলের ওপর দিয়েই শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে । আর সেটি হলো চায়ের নগরীখ্যাত শ্রীমঙ্গল। গত ২৪ ঘণ্টায় শ্রীমঙ্গলে ৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা কমে গেছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেখানে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন অর্থাৎ সোমবার (২৫ জানুয়ারি) এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তার পরের ৩ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। অর্থাৎ, এখন যে শীত, কুয়াশা বা শীতের আবহ বিরাজ করছে, এই আবহেই কেটে যেতে পারে চলতি মাস।
আবহাওয়া অফিস আরও বলছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























