শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ২০:৫১, ২৬ জানুয়ারি ২০২১
অন্তত এসএসসি পাস করতে চায় পিতৃহীন সৌরভ
সৌরভ বৈদ্য
সারাদেশে এখন শীতের আবহ। কোথাও মৃদু, কোথাও আবার তীব্র শৈত্যপ্রবাহ। এমন অবস্থায় জনজীবন প্রায় বিপর্যস্ত। তবে সবচেয়ে বেশি কষ্ট যাদের হচ্ছে তারা হলো নিম্নবিত্তরা। তাই দেশের বিভিন্ন জায়গায় শীত নিবারণে গরম কাপড় বিতরণ করা হচ্ছে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের শ্রীমঙ্গলের নেতাকর্মীরা তিন ধাপে দিয়েছেন শীতবস্ত্র। এরই ধারাবাহিকতায় চতুর্থবারের মতো আবারও গরম কাপড় বিতরণের উদ্যোগ নিলেন। এবার তারা দিবেন উপজেলার ভূনবীর ইউপির গন্ধর্বপুর গ্রামে। সেখানকার ১০ জন বয়স্ককে কম্বল এবং ৪০ টি বাচ্চাকে শীতের পোশাক দেয়ার পরিকল্পনা নেন তারা।
তারিখ নির্ধারণ করা হলো ২২ জানুয়ারি (শুক্রবার)। এদিন দুপুর গড়িয়ে সূর্য যখন পশ্চিম দিকে দ্রুত যাচ্ছে তখনই শুরু হলো শীতবস্ত্র বিতরণ কার্যক্রম। প্রথমেই দেয়া হবে বাচ্চাদের।
পরিকল্পনা অনুযায়ী ভূনবীর দশরথ হাই স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী রুম্পি বৈদ্যকে দেয়া হলো একটি জ্যাকেট। একই শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম শ্রেণীতে উত্তীর্ণ তার ভাই সৌরভ বৈদ্যকে দেয়া হলো একটি শার্ট। এরপর কম্বল নিতে এলেন সুনীতি বৈদ্য, বয়স প্রায় ৮০ কাছাকাছি হবে। জানা গেলো সম্পর্কে তিনি সৌরভ ও রুম্পির দাদি।
কম্বল নেয়ার সময় চোখের জল গড়িয়ে পড়ছিলো সুনীতি বৈদ্যের। সবাই ভেবেছিল হয়ত আবেগে কাঁদছেন। তবুও অনেকটা আগ্রহ নিয়েই তার কাছে কান্নার কারণ জানতে চাওয়া হয়।
তখন সুনীতি বৈদ্য জানান, সৌরভ ও রুম্পির বাবা অর্থাৎ ওই বৃদ্ধ মহিলার ছেলে গোবিন্দ বৈদ্য ছিলেন প্রবাসী। সুখে শান্তিতে কাটছিল তাদের দিন। কিন্তু ৫ বছর আগে একটি বড় ধরণের প্রতারণার শিকার হয় তাদের পরিবার। তখন অভাব আর ঋণগ্রস্ত হয়ে পড়লে আত্মঘাতী হন গোবিন্দ বৈদ্য। সেই থেকে অসহায় হয়ে পড়েছে এই পরিবারটি।
চলতি বছর রুম্পিকে স্থানীয় হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতায় ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি করানো হয়েছে। কিন্তু টাকার অভাবে তার ভাই সৌরভ ভর্তি হতে পারেনি নবম শ্রেণিতে। সৌরভের প্রচুর আগ্রহ সে পড়াশোনা করবে অন্তত এসএসসি পর্যন্ত সে পড়তে চায়। অথচ অভাব আর অনটন এখন তার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
প্রতিরাতে সৌরভকে তার মা টুকু বৈদ্য মিথ্যা স্বান্তনা দিয়ে ঘুমাতে নিয়ে যান। তবুও সৌরভের কান্নার সুরেই অসহায় মায়ের প্রতিদিন ঘুম ভাঙে!
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়েছিলেন বাংলাদেশ প্রগতি লেখক সমিতির সদস্য জাবেদ ভূঁইয়া। সৌরভের পরিবারের গল্পটি তার কাছ থেকেই শোনা।
সবার উদ্দেশ্যে তিনি বলেছেন- ‘সমাজে যারা বিত্তে ও চিত্রে ভরপুর সেইসব মানুষের খুঁজে ফরিয়াদ সৌরভের জন্য একটু সহযোগিতা চাই! সেও ছড়াতে পারে শিক্ষার সৌরভ, সে দিন হয়তো দূরে নয়।’
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























