হেলাল আহমেদ
আপডেট: ১৭:২৮, ২৮ জানুয়ারি ২০২১
ভোটারদের কাছে মেয়র ফজলুর রহমানের `ভয়েস কল`
মৌলভীবাজার পৌরসভা নির্বাচনের আর বাকি দুইদিন। চলছে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণা। প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র ফজলুর রহমান ভোট ও দোয়া চেয়ে ভোটারদের মুঠোফোনে একটি করে ব্লাক ভয়েস কল দিয়েছেন।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুর থেকেই ভোটারদের মুঠোফোনে বর্তমান মেয়র ফজলুর রহমানের ভয়েস কলটি যায় (বাল্ক ভয়েস কল)।
ভয়েস কলে ফজলুর রহমান বলেন, ‘আপনাদের সবার সহযোগিতায় বিগত পাঁচটি বছর মৌলভীবাজার পৌসভায় ব্যপক উন্নয়ন সাধিত হয়েছে। মৌলভীবাজার হাসপাতালকে মেডিকেল কলেজে রুপান্তরিত করা এবং কারিগরি বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা ব্যবস্থার ব্যপক উন্নয়নের জন্য আগামী ৩০ তারিখ স্বাধীনতার মার্কা নৌকা মার্কা প্রতীক চিহ্নে আপনাদের মূল্যবান ভোট দিয়ে মৌলভীবাজার শহরের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা।‘
এদিকে সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার পৌর কমিউনিটি ফার্মাসিটিজ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন-এর আয়োজনে জেলায় কর্মরত ঔষধ কোম্পানিগুলোর রিপ্রেজেন্টিটিভ ও ফার্মাসিস্টদের সাথে এক মতবিনিময় সভায় মৌলভীবাজার পৌরসভাকে নিয়ে পরিকল্পনার কথা জানান বর্তমান মেয়র।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান বলেন- ‘যদি আমি নির্বাচিত হই তাহলে শহরকে পর্যটন ও ভ্রমণের উপযোগী করতে কাজ করবো। শান্তিবাগে বিনোদনের জন্য একটি পার্ক, কোদালিছড়ার দুইপাশে আড়াই কিলোমিটার ওয়াকওয়ে করবো, সিসি ক্যামেরা স্থাপন, বসার স্থানসহ সব ধরনের কাজ করবো।’
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি মৌলভীবাজার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে ২জন, সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জনসহ মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় মোট ভোটার ৪৩ হাজার ৪৪৬।
আইনিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























