ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩১, ২৯ জানুয়ারি ২০২১
আপডেট: ১৩:২৪, ২৯ জানুয়ারি ২০২১

প্রত্যাখান করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির অলি

সাংবাদিক সম্মেলন

সাংবাদিক সম্মেলন

মৌলভীবাজার পৌর নির্বাচনের পরিবেশ নেই এবং সন্ত্রাসের অভিযোগ এনে প্রত্যাখান করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির মেয়র প্রার্থী (ধানের শীষ) অলিউর রহমান। 

শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় মৌলভীবাজার প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন ডেকে এই ঘোষণা দেন বিএনপির এই প্রার্থী। লিখিতভাবে রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট সবাইকে লিখিতভাবে বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানান অলিউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও অলিউর রহমানের প্রধান নির্বাচনী সমন্বয়ক, সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, আব্দুর রকিব সাবু, সদর থানা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক প্রমুখ।

সাংবাদিক সম্মেলনে অলিউর রহমান অভিযোগ করেন, দলের সম্ভাব্য পোলিং এজেন্টদের ফোনে এবং অনেক ক্ষেত্রে তাদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে চারজন নির্দিষ্ট ছাত্রলীগের ক্যাডারকে গ্রেফতারের জন্য আলটিমেটাম দিয়েছিলাম। এ বিষয়ে রিটার্নিং অফিসার বা প্রশাসন কোনো পদক্ষেপই নেয়নি। নির্বাচনের কোনো পরিবেশ নেই। এ পরিস্থিতিতে নির্বাচন থেকে সরে দাাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম।

সাংবাদিক সম্মেলনের লিখিত কপি

এর আগে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে সাংবাদিক সম্মেলনে মৌলভীবাজার পৌরসভা নির্বাচনের পরিবেশ ২৪ ঘণ্টার ভেতর ফিরিয়ে আনার আল্টিমেটাম দেন অলিউর রহমান ও জেলা বিএনপি নেতৃবৃন্দ।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানসহ সিনিয়র নেতাদের আলোচনা হয়। মৌলভীবাজার থেকে কেন্দ্রকে জানানো হয়- নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। নির্বাচনে থাকা মানে হামলা-মামলা ও সহিংস পরিবেশ সৃষ্টি হওয়া। এ প্রেক্ষাপটে অলিউর রহমানের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এরই প্রেক্ষিতে আজ শুক্রবার তিনি  নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়