মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২১:৩২, ২৯ জানুয়ারি ২০২১
পৌর নির্বাচন
রাত পোহালেই ভোট যুদ্ধ, প্রস্তুত মৌলভীবাজার
ফাইল ছবি
রাত পোহালেই মৌলভীবাজার পৌরসভার ভোট যুদ্ধ। পৌর এলাকার বাসিন্দারা প্রস্তুত তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।
মৌলভীবাজার পৌরসভার ৪৩,৪৪৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন শনিবার (৩০ জানুয়ারি)। এদিন সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ কার্যক্রম।
মৌলভীবাজার পৌরসভায় এবার মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটকে কেন্দ্র করে মৌলভীবাজার শহর জুড়ে বইছে অন্যরকম হাওয়া। সারা শহর ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টার আর ব্যানারে। ভোটাররা ব্যস্ত সময় পার করছেন নির্বাচনী আলোচনা করে। পাড়ায়-মহল্লায় আলোচনার মূল বিষয় এখন কে হচ্ছেন পরবর্তী জনপ্রার্থী।
গত ১১ জানুয়ারি প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই প্রার্থীরা গিয়েছেন ভোটারদের দ্বারে দ্বারে। আধুনিক পৌরসভা গড়ার পাশাপাশি নানা সুযোগ সুবিধার আশ্বাস দিয়েছেন। এবার দেখবার বিষয় পৌরবাসী কাকে বেঁছে নেয়?
মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, সারা শহরে মোট ১৮ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সকল কেন্দ্রে ভোটের প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেয়া হয়েছে।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠে থাকবে ২ প্লাটুন বিজিবি, একটি গাড়িতে থাকবে র্যাব। এছাড়া প্রতিটি সেন্টারে থাকবে পুলিশ ও আনসার। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ৯ ওয়ার্ডে ৯ জন ম্যাজিস্ট্রেট থাকবেন।
উল্লেখ্য, দেশের ৩২৯টি পৌরসভার মধ্যে প্রথম ধাপে গত ২৮ ডিসেম্বর ইভিএমে ভোট হয় ২৪টি পৌরসভায়। দ্বিতীয় ধাপে ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে ভোট হচ্ছে ৬০ পৌরসভার নির্বাচন। তৃতীয় ধাপে শনিবার ৬৩ টি পৌরসভায় ভোট নেয়া হবে।
এর আগে গত ১৪ ডিসেম্বর ইসি তৃতীয় ধাপে ৬৪টি পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল। কিন্তু এক মেয়র প্রার্থীর মৃত্যুর কারণে ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়।
এই ৬৩ পৌরসভায় নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি থাকছে না বলে জানিয়েছে ইসি। শুধু নির্বাচনের কাজে ব্যবহৃত প্রতিষ্ঠানগুলোর নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে। এই পৌরসভাগুলোতে ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট নেয়া হবে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























