ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৩, ২৯ জানুয়ারি ২০২১
আপডেট: ২২:৫১, ২৯ জানুয়ারি ২০২১

নিষেধ অমান্য করে মোটরসাইকেল চলাচল, প্রশাসনের অভিযান

জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

মৌলভীবাজার পৌরসভা নির্বাচন উপলক্ষে মোটরসাইকেল চলাচলের উপর আরোপিত বিধি নিষেধ প্রতিপালনে শহরে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনুর রশীদ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার (২৯ জানুয়ারি)  শহরের প্রধান প্রধান সড়কে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান ও অর্ণব মালাকার দুপুর ১২ টা থেকে ২.৩০ পর্যন্ত অভিযান চালিয়ে ৮ জনকে মোট ৩ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং আদায় করেন।

একই দিন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রফিকুল ইসলাম শহরের বেরীলেক, কুসুমবাগ ও সদর হাসপাতালের সংযোগ সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি ১৪ টি মামলায় মোট ৫ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড প্রদান করে তা আদায় করেন।

অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ম্যাজিস্ট্রেটদের সাহায্য করেন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর একটি দল। 

উল্লেখ্য, শনিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হতে চলেছে মৌলভীবাজার পৌরসভার নির্বাচন। সকাল ৮ টা থেকে টানা বিকেল ৪ টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। এছাড়াও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে থাকবেন প্রশাসনের ৯ ম্যাজিস্ট্রেট।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়