ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০:১৫, ৩০ জানুয়ারি ২০২১
আপডেট: ১০:৫৩, ৩০ জানুয়ারি ২০২১

মৌলভীবাজারে শুরু ভোট গ্রহণ, পাড়া-মহল্লা থেকে আসছেন ভোটাররা

ছবি: আব্দুর রব

ছবি: আব্দুর রব

মৌলভীবাজারে শুরু হয়েছে তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। শহরের বিভিন্ন কেন্দ্রগুলোতে পাড়া-মহল্লা থেকে ভোটাররা এসে ভোট দান শুরু করেছেন। শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সরেজমিনে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, শহরের পাড়া-মহল্লা থেকে বিভিন্ন বয়সী ভোটাররা এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। এসময় তাদের সাথে কথা বললে তারা জানান, এখন পর্যন্ত কোন ধরনের ঝামেলা-গণ্ডগোল ছাড়াই ভোট দিচ্ছেন ভোটাররা। নারী-পুরুষ লাইনে দাড়িয়ে একে একে উৎসবমূখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করছেন ব্যালটের মাধ্যমে।

দেশের নাগরিক হিসেবে প্রথমবার ভোট দিতে আসা আঞ্জুমান ফাহী জানান, 'এই ভোট দিতেই ঢাকা থেকে নিজ শহর মৌলভীবাজারে ছুটে এসেছি। জীবনের প্রথম ভোটদানের সুযোগটা হাতছাড়া করতে চাই নি। ভোট দিয়ে এখন ভালোই লাগছে। দেশের নাগরিক হিসেবে প্রথম ভোট দিলাম। পছন্দের প্রার্থীকেই দিয়েছি। নির্বাচন নিয়ে যেমন আতঙ্কের কথা শুনি তেমন কিছুই চোখে পড়ে নি।

উল্লেখ্য, মৌলভীবাজার পৌরসভার মোট ভোটার  ৪৩ হাজার ৪৪৬ জন।

এবছর পৌর নির্বাচনে মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
তবে ইতিমধ্যে  ২৯ জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে  বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী অলিউর রহমান  নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন। ঘোষণা দিয়েছেন তার কোন এজেন্ট কেন্দ্রে থাকবে না। ঘোষণা অনুযায়ী বিএনপির কোন এজেন্ট কেন্দ্রে নেই।

মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে,  মোট ১৮ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।  নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠে রয়েছে  ২ প্লাটুন বিজিবি এবং র‌্যাব। এছাড়া প্রতিটি সেন্টারে রয়েছে  পুলিশ ও আনসার। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ৯টি ওয়ার্ডে ৯ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

আইনিউজ/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়