আব্দুর রব, মৌলভীবাজার
আপডেট: ১১:০১, ৩০ জানুয়ারি ২০২১
মৌলভীবাজারে মেয়র প্রার্থী ২ জন ভোট দিলেন একজন
মৌলভীবাজারে শুরু হয়েছে তৃতীয় দফায় পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। এবছর মৌলভীবাজার পৌর নির্বাচনে মেয়র প্রার্থী দুইজন। যার একজন আওয়ামী লীগের অন্যজন বিএনপির। আওয়ামী লীগের প্রার্থী ফজলুর রহমান শনিবার সকালেই কেন্দ্রে এসে ভোট দান করলেও বিএনপি প্রার্থী অলিউর রহমান নির্বাচন বর্জন করে ভোট দিতে আসেননি।
মৌলভীবাজারে শনিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট শুরুর সাথে সাথেই নৌকা প্রতীকের প্রার্থী ফজলুর রহমান তার নিজ কেন্দ্র বড়হাটে ভোটাধিকার প্রয়োগ করেন।
সকাল ৮টা তেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এদিকে শুক্রবার (২৯ জানুয়ারি) সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী অলিউর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়ান। ঘোষণা দিয়েছেন তার কোন এজেন্ট কেন্দ্রে থাকবে না। ঘোষণা অনুযায়ী শহরের কেন্দ্রগুলোতে বিএনপির কোন এজেন্ট কেন্দ্রে নেই।
মৌলভীবাজারে মোট ১৮ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, মোট ১৮ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠে রয়েছে ২ প্লাটুন বিজিবি এবং র্যাব। এছাড়া প্রতিটি সেন্টারে রয়েছে পুলিশ ও আনসার। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ৯টি ওয়ার্ডে ৯ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























