ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৬, ৩০ জানুয়ারি ২০২১

বড়হাটে নিজ কেন্দ্রে ভোট দিলেন মেয়র ফজলুর রহমান

মৌলভীবাজারে শুরু হয়েছে পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ। শনিবার (৩০ জানুয়ারি) সকালেই মৌলভীবাজারের বড়হাট এলাকায় নিজের এলাকার কেন্দ্রে ভোটদান করেছেন এবারের পৌর নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র ফজলুর রহমান। 

মৌলভীবাজারের মোট ১৮ টি কেন্দ্রে শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।

ভোট দেয়ার পর মেয়র ফজলুর রহমান বিপুল ভোটে নৌকা প্রতীক জয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ঝামেলামুক্ত ও শান্তিশৃঙ্খলা বজায় রেখে ভোটদান হচ্ছে জানিয়ে তিনি বলেন, 'আমরা জিতবো, ভোটারদের বিশ্বাস এবং ভালোবাসার জায়গা থেকেই তারা আমায় ভোট দিবেন, নৌকা প্রতীকে ভোট দেবেন। মৌলভীবাজারের অসমাপ্ত কাজ আমি সাধারণকে মানুষকে নিয়েই সমাপ্ত করবো।'

বর্তমান মেয়র বলেন, ‘আগেও বলেছি যদি আমি নির্বাচিত হই তাহলে শহরকে পর্যটন ও ভ্রমণের উপযোগী করতে কাজ করবো। শান্তিবাগে বিনোদনের জন্য একটি পার্ক, কোদালিছড়ার দুইপাশে আড়াই কিলোমিটার ওয়াকওয়ে করবো, সিসি ক্যামেরা স্থাপন, বসার স্থানসহ সব ধরনের কাজ করবো। আমার আশা এ কাজগুলোর বাস্তবিক রূপ দিতে আজ এ শহরের মানুষ নৌকা প্রতীকে ভোট দেবেন।’

উল্লেখ্য, এবছর মৌলভীবাজার পৌর নির্বাচনে মেয়র পদে ২জন, সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জনসহ মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় মোট ভোটার ৪৩ হাজার ৪৪৬।

আইনিউজ/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়