ঢাকা, রোববার ২৩ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

আব্দুর রব

প্রকাশিত: ১৪:৩৯, ৩০ জানুয়ারি ২০২১
আপডেট: ১৫:১১, ৩০ জানুয়ারি ২০২১

পৌর নির্বাচন

মৌলভীবাজারে ভোটার উপস্থিতি কম

ভোট দিতে এসেছেন ভোটাররা

ভোট দিতে এসেছেন ভোটাররা

তৃতীয় ধাপে অনুষ্ঠিত হচ্ছে মৌলভীবাজার পৌরসভা নির্বাচন। সকাল ৮ টা থেকে শুরু হওয়া নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি কম।  ভোটারদের মতে, একপক্ষের ভোট বর্জনের ফলে এমন প্রভাব পড়েছে। 

শুরুর দিকে ভোটার উপস্থিতি বেশি হলেও বেলা বাড়ার সাথে সাথে কমতে শুরু করে। বিএনপি ভোট বর্জন করায় মেয়র প্রার্থীদের পরিবর্তে  মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে।

৮৫ বছর বয়সে ভোট দিতে এসেছেন দীপক দাম। অসুস্থ শরীর নিয়ে পরিবারের সহযোগিতায় ভোট দিতে এসেছেন। এই বয়সে ভোট দিতে পেরে তিনি আনন্দিত।

ভোট দিতে আসা তরুণ ব্যবসায়ী জাহেদ চৌধুরীর বলেন, ভোট দিয়ে মাত্র বের হলেন। শান্তিপূর্ণ ভোট হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ভালো। তবে ভোটার উপস্থিতি অনেক কম। এর কারণ হতে পারে বিএনপি মেয়র প্রার্থীর ভোট বর্জন এবং দুর্বল প্রার্থী। তবে বিগত সময়ে ব্যাপক উন্নয়ন করায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী ইতিমধ্যে জনসমর্থন অর্জন করেছেন। 

মৌলভীবাজার পৌরসভার মোট ভোটার ৪৩ হাজার ৪৪৬ জন। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। মোট ১৮ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। 

নির্বাচনে এবার মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠে রয়েছে ২ প্লাটুন বিজিবি এবং র‌্যাব। এছাড়া প্রতিটি সেন্টারে রয়েছে পুলিশ ও আনসার। পাশাপাশি ৯টি ওয়ার্ডে ৯ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়