ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪১, ৩০ জানুয়ারি ২০২১

শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ!

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ট্রেনের জেনারেটর অপারেটর কতৃক চলন্ত ট্রেনে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ঘটনাটি ঘটে।  

ঘটনায় ধর্ষিতা নিজেই বাদী হয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

অভিযোগের জেরে ট্রেনের সহকারী জেনারেটর অপারেটর জাহিদ ওরফে জাবেদ (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ।

এ ব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লোকাল ট্রেন (সুরমা মেইল) ভানুগাছ ও শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থান লাউয়াছড়া বনের মধ্যে অবস্থান করাকালে মেয়েটিকে ধর্ষণের ঘটনা ঘটে থাকতে পারে।

তিনি জানান, ট্রেনটি লাউয়াছড়া বন অতিক্রমকালে অভিযোগকারী তরুণী শৌচাগারে যাওয়ার সময় ট্রেনের সহকারী জেনারেটর অপারেটর জাহিদ মেয়েটিকে জোর করে পাশের একটি অন্ধকার কম্পার্টমেন্টে নিয়ে ধর্ষণ করেন।

এরপর ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছালে মেয়েটি প্ল্যাটফর্মে নেমে চিৎকার করতে থাকে। এ সময় জাহিদ কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে যাত্রীরা তাকে আটক করে রেলওয়ে থানায় সোপর্দ করে।   

আটক জাহিদ কিশোরগঞ্জ করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ী গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে বলে জানা গেছে। তার বাবা জাহাঙ্গীর মিয়া সিলেট পলিটেকনিক কলেজে দপ্তরি পদে কর্মরত আছেন।

আইনিউজ/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়