ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৫, ৩০ জানুয়ারি ২০২১
আপডেট: ১৬:৫৭, ৩০ জানুয়ারি ২০২১

মৌলভীবাজারে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে চলছে গণনা

শুরু হয়ে ভোট গণনা

শুরু হয়ে ভোট গণনা

উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজার পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করতে ভোট দিয়েছেন। 

মৌলভীবাজারে মোট ১৮ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি কেন্দ্রে কড়া নিরাপত্তায় ছিল পুলিশ। শহরের কোনো কেন্দ্র থেকে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।

এবারের ভোট সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন অনেক ভোটার। জাহেদ চৌধুরী নামে এক ভোটার আইনিউজকে বলেন, শান্তিপূর্ণ ভোট হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ভালো।

পৌর নির্বাচনে এবার মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ব্যালটের মাধ্যমে পৌরসভার ভোটাররা প্রয়োগ করেছেন তাদের ভোটাধিকার।

এর আগে শুক্রবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী অলিউর রহমান নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন। ঘোষণা দিয়েছেন তার কোন এজেন্ট কেন্দ্রে থাকবে না। ঘোষণা অনুযায়ী বিএনপির কোন এজেন্ট কেন্দ্রে নেই।

সকালের দিকে ভোটার উপস্থিতি বেশি হলেও বেলা বাড়ার সাথে সাথে কমতে শুরু করে। বিএনপি ভোট বর্জন করায় মেয়র প্রার্থীদের পরিবর্তে  মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠে রয়েছে ২ প্লাটুন বিজিবি এবং র‌্যাব। এছাড়া প্রতিটি সেন্টারে ছিল পুলিশ ও আনসার। পাশাপাশি ৯টি ওয়ার্ডে ৯ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।  

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়