ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৬, ৩০ জানুয়ারি ২০২১

কুলাউড়ায় বেলকুমা খাসিয়া পুঞ্জিতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পিং

ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পিং

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের বেলকুমা খাসিয়া পুঞ্জির সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বেলকুমা কাথলিক যুব সংঘের উদ্যোগে বাংলাদেশ খাসি মেডিকেল স্টুডেন্টের সদস্যদের সহযোগীতায় বৃহস্পতিবার (৩০জানুয়ারি) সকালে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।

কাথলিক যুব সংঘের সভাপতি তানিয়েল পাপাং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুমা পুঞ্জির মান্রী (গ্রাম প্রধান) কলবেট পতমী।

সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মারকুস পাপাং, সাধারণ সম্পাদক ডানিয়েল পডুওয়েং,কোষাধ্যক্ষ সানডে পডুওয়েং,সদস্য ফ্রেসিয়াশ লামিন, লুসিয়া পাপাং প্রমুখ।

বাংলাদেশ খাসি মেডিকেল স্টুডেন্ট এর সদস্য রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী ডরিন ম্যাকডালিন পামথেট, সানডে এলিজাবেথ পডুওয়েং, চীনের উহান ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আগষ্টিন খংলাসহ তাদের সার্বিক তত্বাবধান ও সহযোগিতায় রক্তের গ্রুপ নির্নয় কার্যক্রমটি সম্পন্ন হয়।

এসময় বেলকুমা খাসিয়া পুঞ্জির ১৩৩ জন নারী-পুরুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। 

আইনিউজ/এস.এম/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়