ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৮, ৩০ জানুয়ারি ২০২১
আপডেট: ২১:৫১, ৩০ জানুয়ারি ২০২১

মৌলভীবাজার পৌরসভায় নারী কাউন্সিলর হলেন যারা

নাজমা বেগম, জাহানারা বেগম, জিমি আক্তার

নাজমা বেগম, জাহানারা বেগম, জিমি আক্তার

তৃতীয় ধাপে শেষ হয়েছে মৌলভীবাজার পৌরসভা নির্বাচন। শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মোট ১৮ টি কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর পদের ফলাফল জানা গেছে।

সিলেটে সংরক্ষিত ১ নং আসনে (১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড) বিজয়ী হয়েছেন নাজমা বেগম (আনারস)। তিনি পেয়েছেন ২৩২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্যামলী সূত্রধর (জবা ফুল) পেয়েছেন ১৬৬৪ টি ভোট।

সংরক্ষিত ২ নং আসনে (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) বিজয়ী হয়েছেন জাহানারা বেগম (চশমা)। তিনি পেয়েছেন ৩০৫৬ ভোট। তার নিকটকম প্রতিদ্বন্দ্বী শ্যামলী দাশ পুরকায়স্থ (আনারস) পেয়েছেন ২০৯৭ ভোট।  

সংরক্ষিত ৩ নং আসনে (৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড) বিজয়ী হয়েছেন জিমি আক্তার (আনারস)। তিনি পেয়েছেন ২০২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিল্পী বেগম (চশমা) পেয়েছেন ১৯০০ ভোট।

পৌর নির্বাচনে এবার মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

জেলা রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, নয়টি ওয়ার্ডের ১৮ কেন্দ্রে ৪৩ হাজার ৪৪৬ জন ভোটারের মধ্যে ১৮ হাজার ১৯০ জন ভোটার ভোট দেন। শতকরা ভোট পড়েছে ৪১.৮৭ ভাগ।   

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়