ঢাকা, রোববার ২৩ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৬, ৩১ জানুয়ারি ২০২১

মৌলভীবাজার পৌরসভা নির্বাচন

তৃতীয়বারের মতো কাউন্সিলর হলেন আসাদ হোসেন মক্কু

মো. আসাদ হোসেন মক্কু

মো. আসাদ হোসেন মক্কু

মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডে তৃতীয়বারের মতো কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন মো. আসাদ হোসেন মক্কু। তিনি পেয়েছেন ১১৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. পিন্টু আহমদ পেয়েছেন ১০৮ ভোট। 

এবার মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

জেলা রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, নয়টি ওয়ার্ডের ১৮ কেন্দ্রে ৪৩ হাজার ৪৪৬ জন ভোটারের মধ্যে ১৮ হাজার ১৯০ জন ভোটার ভোট দেন। শতকরা ভোট পড়েছে ৪১.৮৭ ভাগ।   

সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ১৭৪২৭ জন ভোটাররা ভোট দিয়েছেন ।

আইনিউজ/এসডিপি

 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়