মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১২:১৫, ৩১ জানুয়ারি ২০২১
নির্বাচন বর্জন করেও প্রায় ৪ হাজার ভোট পেলেন বিএনপি`র অলিউর
মৌলভীবাজারে নির্বাচনের আগেরদিন নির্বাচন বর্জন করেও প্রায় চার হাজার ভোট পেয়ে দ্বিতীয় হলেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অলিউর রহমান। অন্যদিকে ১৩ হাজার ৭০০টি ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো পৌর পিতা হলেন মেয়র ফজলুর রহমান।
বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অলিউর রহমান নির্বাচনের মাত্র একদিন আগেই তার প্রার্থিতা বর্জন করেন। ‘নির্বাচনী পরিবেশ নেই’ এমন অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন তিনি। ভোট কারচুপি হবে এমন অভিযোগও ছিলো মেয়র প্রার্থী অলিউর রহমানের।
কিন্তু শনিবার (৩০ জানুয়ারি) তেমন কোনো বিশৃঙ্খলা ছাড়াই শহরের প্রায় সব কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম চলে। যেখানে অলিউর রহমান নির্বাচনে অংশগ্রহণ না করেও প্রায় ৪ হাজার ভোট পেয়েছেন।
শনিবার (৩০ জানুয়ারি) ভোটগণনা শেষে জানা যায়, মেয়র ফজলুর রহমান নৌকা প্রতীকে ভোট পান ১৩ হাজার ৭০০টি। আর নির্বাচন বর্জন করা বিএনপি প্রার্থী অলিউর রহমান পান ৩ হাজার ৭৩২টি ভোট।
নির্বাচনের আগের দিন বিএনপি মনোনীত প্রার্থী অলিউর রহমান বিএনপির নির্বাচন বর্জন করলেও প্রার্থিতা প্রত্যাহারের কোনো সুযোগ না থাকায় ব্যালট পেপারে তার নাম থেকে যায়। ফলে ভোটারদের অনেকেই মেয়র প্রার্থী অলিউর রহমানের পক্ষে ধানের শীষে ভোট দেন।
যেকারণে নির্বাচন বর্জন করেছিলেন অলিউর
শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় মৌলভীবাজার প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন ডেকে নির্বাচন বর্জন করেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অলিউর রহমান।
সাংবাদিক সম্মেলনে অলিউর রহমান অভিযোগ করেন, দলের সম্ভাব্য পোলিং এজেন্টদের ফোনে এবং অনেক ক্ষেত্রে তাদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে চারজন নির্দিষ্ট ছাত্রলীগের ক্যাডারকে গ্রেফতারের জন্য আলটিমেটাম দিয়েছিলাম। এ বিষয়ে রিটার্নিং অফিসার বা প্রশাসন কোনো পদক্ষেপই নেয়নি। নির্বাচনের কোনো পরিবেশ নেই। এ পরিস্থিতিতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম।‘
অভিযোগ কতোটা সত্য?
শনিবার (৩০ জানুয়ারি) মৌলভীবাজারে পৌরসভা নির্বাচনে শহরের ১৮টি কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম চলে। এসবের মধ্যে ১৬টিতে ভোটগ্রহণ হয়েছে শান্তিপূর্ণভাবে।
শনিবার সকাল থেকেই পাড়া-মহল্লা থেকে ভোটারদের এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে যেতে দেখা গেছে। যাদের অনেকেরই বক্তব্য ছিলো, এবছর কোনও ঝামেলা ছাড়াই ভোট দিয়েছেন তারা।
দুই কেন্দ্রে গণ্ডগোল
শনিবার মৌলভীবাজারের ১৮ টি কেন্দ্রের মধ্যে ১৬টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে শান্তিপূর্ণভাবে। তবে হযরত শাহ মোস্তফা কলেজ ও কাশিনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় এই দুই কেন্দ্রে কিছুটা গণ্ডগোল হয়।
শাহ মোস্তফা কলেজ ভোটকেন্দ্রে একজন ৪০টির মতো জাল ভোট দিয়ে দেন। প্রিসাইডিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমান পুলিশকে খবর দেন। ততক্ষণে ওই ব্যক্তি পালিয়ে যান।
মোস্তাফিজুর পরে সাংবাদিকদের বলেন, এই ব্যালটগুলোতে তাদের কোনো সই নেই, গণনার সময় তারা সেগুলো বাদ দিয়ে দেবেন।
অপরদিকে কাশিনাথ কেন্দ্রে গণ্ডগোল করার চেষ্টা করলেও সচেতন ভোটারদের হাতেই ধরা পড়েন ওই জাল ভোটার। পরে তাকে আটকে পুলিশে দেয়া হয়।
এদিকে নির্বাচন বর্জন করেও বিএনপি প্রার্থী অলিউর রহমান এতো ভোট পাওয়ায় অনেকেই এ নিয়ে কথা বলছেন।
আহনাফ নামের এক ভোটার বলেন, ‘মেয়র প্রার্থী নির্বাচন বর্জন করলেও ধানের শীষে অনেক ভোট পড়েছে। নির্বাচন বর্জন না করলে হয়তো হাড্ডাহাড্ডি লড়াই হতে পারতো।‘
আইনিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























