মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত
বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র্যালি
'সম্মিলিত প্রচেষ্টায়, কুষ্ঠকে করি জয়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে বিশ্ব কুষ্ঠ দিবস।
রোববার (৩১ জানুয়ারি) সকালে হীড বাংলাদেশ ও লেপরা বাংলাদেশের আয়োজনে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা সিভিল সার্জন কার্যলয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা ইপিআই ভবনের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের সহকারী পরিচালক ডা. বিনেন্দু ভৌমিকের সভাপতিত্বে সির্ভিল সার্জন অফিসের এমওডিসি ডা. মো. ইকবাল হাসান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন, হীড বাংলাদেশের অমিত পাল, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা রাজলক্ষী সিনহা উপস্থিত্ত ছিলেন।
এছাড়াও হাসপাতালের নার্স, এনজিও কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আইনিউজ/এবি/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























