ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১১, ৩১ জানুয়ারি ২০২১
আপডেট: ২৩:০৯, ৩১ জানুয়ারি ২০২১

মৌলভীবাজার পৌর নির্বাচনে ভোট দেননি ২৫ হাজার ভোটার

সংগৃহীত

সংগৃহীত

আইনশৃঙ্খলাবাহিনীর তৎপরতায় মৌলভীবাজার পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে নির্বাচনে ভোটার উপস্থিতি ছিলো অর্ধেকেরও কম। জেলা রির্টানিং অফিসারের কার্যালয় থেকে পাওয়া তথ্যমতে, পৌরসভার ২৫ হাজার ভোটার ভোট দেননি। 

নির্বাচন কমিশনে মৌলভীবাজারের রিটানিং অফিসার মামুনুর রশিদের পাঠানো ফলাফল পত্র অনুযায়ী শনিবার (৩০ জানুয়ারি) মৌলভীবাজার পৌর নির্বাচনে শতকরা ৪১.৮৭ শতাংশ ভোটার ভোট প্রদান করেছেন।

মৌলভীবাজার পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৪৩ হাজার ৪৪৬ জন। যার মধ্যে পৌর নির্বাচনে ভোট দিয়েছেন ১৮ হাজার ১৯০ জন। বাকি ২৫ হাজার ২৫৬ জন ভোটার ভোটকেন্দ্রে ভোট দিতে যাননি। 

শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত শহরের বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। কিন্তু দুপুর থেকে কেন্দ্রগুলোতে কমতে থাকে ভোটার সংখ্যা।

এদিকে কোনো ধরনের সহিংসতার ঘটনা ছাড়াই মৌলভীবাজারের ১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। ফলে যারা ভোট দিতে এসেছিলেন তাদের মুখে ছিলো সন্তুষ্টির কথা। কেউ কেউ প্রথমবার ভোট দিতে এসেছিলেন বলে উৎসুক ছিলেন।

আইনিউজ/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়