মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২২:৫৫, ৩১ জানুয়ারি ২০২১
মৌলভীবাজার পৌর নির্বাচনে মোতায়েন ছিলো ৫’শ পুলিশ সদস্য
তৃতীয় ধাপের মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে পুলিশি তৎপরতা ছিলো চোখে পড়ার মতো। প্রতিটি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা পালন করেছেন সক্রিয় ভূমিকা।
পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে নির্বাচনী মাঠে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার জন্য পাঁচশো পুলিশ সদস্য মাঠে ছিলেন। ভোটকেন্দ্র ও নির্বাচনী পরিস্থিতি তত্বাবধানে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান (সদর সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার মোজাহিদুল ইসলাম (হেডকোয়ার্টার), অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর (কুলাউরা সার্কেল), সিনিয়র সহকারি পুলিশ সুপার আশরাফুজ্জামানসহ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) পুলিশ পরিদর্শক ও উপ পরিদর্শকেরা।
শহরের ১৮টি ভোটকেন্দ্রের দায়িত্বে ছিলেন আঠারোজন উপ পুলিশ পরিদর্শক। ছয়টি স্ট্রাইকিং ফোর্সে ছিলেন ছয়জন পরিদর্শক, আঠারোটি মোবাইল টিমে ছিলেন আঠারোজন পরিদর্শক। নয়টি কেন্দ্রের দায়িত্বে ছিলেন ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মাঠে ছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও।
পুলিশ ছাড়াও নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে ছিলো দুই প্লাটুন বিজিবি, র্যাবের দুইটি টহল টিমও।
পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, যে নির্বাচন যতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেখানে বিবদমান প্রার্থীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েই থাকে। এটা যাতে কোনো বড় ধরণের ঘটনায় রূপ না নেয় সেজন্য আমরা প্রস্তুত থাকি। সে হিসেবে মৌলভীবাজার পৌরসভায় বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। এজন্য আমাদের পূর্ণ প্রস্তুতি ছিলো। নির্বাচনকে শান্তিপূর্ণ করার জন্য পাঁচশো পুলিশ সদস্য মোতায়েন ছিলো।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ছিলো এমনটা বলছেন ভোটপ্রদানে অংশ নেয়া ভোটাররা।
এ বছর প্রথমবার ভোট দিতে আসা সুদীপ বলেন, ‘জীবনে প্রথমবার ভোট দিয়েছি, নির্বাচন নিয়ে যেমন আতঙ্কের কথা শুনি তেমন কিছুই চোখে পড়েনি। ভোটকেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। সবমিলিয়ে শান্তিপূর্ণ পরিবেশে জীবনের প্রথম ভোট দিতে পেরে আমি খুশি।
আইনিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























