কমলগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২১:২৯, ৩১ জানুয়ারি ২০২১
পেনশনের টাকায় গণপাঠাগার
ডা. আব্দুল কাইয়ূম এবং তার পাঠাগার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল কাইয়ূম। নিজের পেনশনের টাকা দিয়ে তিনি গড়ে তুলেছেন গণপাঠাগার। যেখানে রয়েছে বিভিন্ন দুর্লভ ইসলামী ও চিকিৎসা সেবার বই।
ডা. আব্দুল কাইয়ূম উপজেলার আদমপুর বাজারে নিজ বাসার গ্যারেজ ঘরের দোতলায় ২০১৪ সালে গড়ে তুলেন 'মাওলানা আব্দুস সোবহান গণপাঠাগার'। তবে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন হয় শনিবার (৩০ জানুয়ারি)।
ডা. আব্দুল কাইয়ূম কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছিলেন। এলাকায় তার পরিচিতি ডাক্তার সাহেব হিসেবে।
সরেজমিনে দেখা যায়, তার বাড়ির প্রধান ফটক সংলগ্ন গাড়ির গ্যারেজ ঘরের দোতলায় বড় করে লেখা 'মাওলানা আব্দুস সোবহান গণপাঠাগার'। সিঁড়ি বেয়ে ওপরে উঠে দেখা গেল, বিভিন্ন ইসলামী বই ও চিকিৎসা সেবার বই দিয়ে সাজানো রয়েছে পাঠাগারের আলমারিসমূহ। এছাড়া রয়েছে বেশ কিছু অন্যান্য বই।
পাঠাগারের উদ্যোক্তা অবসরপ্রাপ্ত ডা. আব্দুল কাইয়ূম সব সময় অন্যদের বই পড়ায় উদ্বুদ্ধ করে চলেছেন। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত বলে সমাজসেবামূলক বিভিন্ন কাজে নিয়োজিতও রয়েছেন। তাছাড়া কারো কোনো বিশেষ তথ্যের প্রয়োজন হলে সঠিক তথ্য দিয়েও সাহায্য করেন।
পাঠাগারের প্রতিষ্ঠাতা ডা. আব্দুল কাইয়ূম বলেন, ২০১৪ সালে গণ-পাঠাগারটি প্রতিষ্ঠা করার পর মানুষজন এসে বই পড়তেন। তবে গত ৩০জানুয়ারি শনিবার আনুষ্ঠানিকভাবে এ পাঠাগার উদ্বোধন হলো। এই পাঠাগারটি সবার জন্য উন্মুক্ত রয়েছে। কিছুটা সময় হলেও মানুষ পাঠাগার থেকে উপকৃত হবে। এভাবে জ্ঞানের আলো ছড়িয়ে পড়বে সর্বত্র।
তিনি আরও বলেন, চিকিৎসা বিজ্ঞানীদের মতে শরীর সুস্থ রাখতে বই পড়ার অভ্যাস দারুণভাবে সাহায্য করে। তাছাড়া বই পড়ার সাথে শরীর এবং মনোজগতের একটি গভীর সম্পর্ক রয়েছে। ফলে বই পড়লে অবশ্যই শরীরিক ও মানসিক সুফল পাওয়া যায়। তিনি এই সুফল মানুষজনকে দিতে চান।
আইনিউজ/এম.আর/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























