ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৪, ১ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৫:২৯, ১ ফেব্রুয়ারি ২০২১

যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নীতিমালা লঙ্ঘন করে যত্রতত্র এলপি গ্যাসের সিলিন্ডার বিক্রি করায় চার প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নেতৃত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে সোমবার (১ ফেব্রুয়ারি) বেলা ১ টার দিকে শহরের ওয়াপদা গেট এলাকা ও শ্রীমঙ্গল রোডে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে চৌধুরী এন্টারপ্রাইজকে তিন হাজার টাকা, নিউ জারা স্টোরকে তিন হাজার টাকা, সুমাইয়া ভেরাইটিজ স্টোরকে দুই হাজার টাকা এবং আমির এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম, মো. তানভীর হোসেন, সানজিদা রহমান ও মো. রুহুল আমিন।  

উল্লেখ্য, দাহ্য পদার্থ বিক্রির সুনির্দিষ্ট বিধিমালা আছে। কিন্তু শহরের অনেক প্রতিষ্ঠান বিধিনিষেধের তোয়াক্কা না করে রাস্তার উপর গ্যাস সিলিন্ডার বিক্রি করে থাকে। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এরই প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়