ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০:১৮, ২ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১০:৩২, ২ ফেব্রুয়ারি ২০২১

তীব্র শীতে কাঁপছে শ্রীমঙ্গল, বিপর্যস্ত জনজীবন

প্রচন্ড শীতে কাঁপছে পাহাড়, চা-বাগান, হাওড় ঘেরা জেলা মৌলভীবাজার। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ও কৃষকরা। জেলার শ্রীমঙ্গলে আজ দেশের দ্বিতীয় সর্বনিম্ন ৬  দশমিক ৬ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও সদর উপজেলায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। প্রচন্ড শীতে এসব উপজেলার মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ০০ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আগেরদিন সোমবার (১ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিলো। সর্বশেষ ২০১৫ সালে শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ঠাণ্ডাজনিত কারণে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রায় ৫০ জন রোগী ভর্তি হয়েছেন। যা এই সময়ে গত বছরের চেয়ে বেশি বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শৈত্যপ্রবাহ আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

এ অবস্থায় জেলায় প্রায় ৪০ হাজারেরও অধিক কম্বল বিতরণ করেছে জেলা প্রশাসন। এছাড়া ৭টি উপজেলায় কম্বল বিতরণের জন্য নগদ আরো ১১ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।

আইনিউজ/এইচএ

   
     
           
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়