ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩৬, ২ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৩:২০, ২ ফেব্রুয়ারি ২০২১

মৌলভীবাজার হাসপাতালে ভর্তি নিউমোনিয়া-ডায়রিয়া আক্রান্ত ৪৮ শিশু

ছবি: আইনিউজ

ছবি: আইনিউজ

মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ। এ অবস্থায় মৌলভীবাজার হাসপাতাল সহ পুরো দেশে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগ। তীব্র শীতে সবথেকে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে মৌলভীবাজার ২৫০ সহ্যার হাসপাতাল ঘুরে দেখা গেছে শিশু ওয়ার্ডে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা আগের তুলনায় বেড়েছে।  মঙ্গলবার সকাল পর্যন্ত শুধুমাত্র নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে ৪৮ শিশু।

এরমধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ২৬ এবং ডায়রিয়া ওয়ার্ডে ২২ শিশু হাসপাতালে চিকিৎসাধীন আছে। তবে শীতের প্রকোপ বাড়ায় আশঙ্কা করা হচ্ছে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে পারে।

মৌলভীবাজার হাসপাতাল-এর শিশু ওয়ার্ড ঘুরে দেখা যায় অধিকাংশ শিশু জ্বর, সর্দি ও কাশীতে ভোগছে।

মৌলোভীবাজার সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে মঙ্গলবার সকাল পর্যন্ত শুধুমাত্র নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে ৪৮ শিশু ছবি: আইনিউজ

হাসপাতালে ভর্তি একটি শিশুর মা বলেন, 'দুইদিন ধরে আমার বাচ্চার ঠাণ্ডা লেগেছে। ডাক্তার চিকিৎসা করছেন। রাতে জ্বর ওঠে আবার দিনে কমে।'

আরেক শিশুর মা বলেন, 'আজকে তিন দিন ধরে বাচ্চাকে নিয়ে হাসপাতালে আছি। এর আগে একবার সুস্থ হয়ে বাড়ি গেলেও আবার অসুস্থ হওয়ার কারণে বাচ্চাকে নিয়ে হাসপাতালে এসেছি।'

এসময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি দত্ত কাননগো আইনিউজকে বলেন, 'এই সময়ে শীতজনিত কারণে এই দুটি রোগের প্রাদুর্ভাব বেশি থাকে। তাই এই সময়ে আগের চেয়ে আক্রান্ত শিশুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে পরিস্থিতি মোকাবেলায় আমরা সতর্ক আছি।'

অভিভাবকদের করণীয়-

ডা. পার্থ সারথি দত্ত কাননগো বলেন, তীব্র শীতের এই সময়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে যেন শিশুর শরীর সঠিক মাত্রায় থাকে এবং ঠাণ্ডা না লাগে। এজন্য গরম কাপড় পরিয়ে রাখতে হবে। শীতের সময় শিশুর ঘরের বাইরে না যাওয়াই উচিত।

এছাড়াও ছয় মাস বয়সী শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেন ডা. পার্থ সারথি দত্ত কাননগো। এসময় শিশুকে বারবার বুকের দুধ খাওয়াতে হবে।

‘আরেকটি জরুরি বিষয় হচ্ছে ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাব বেশি দেখা দেয়- সেটা প্রতিরোধে শিশুকে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বাইরের খাবার গ্রহণ থেকে বিরত রাখতে হবে। সেদিকেও অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে। কোনোভাবেই বাসি খাবার খাওয়ানো যাবে না। এভাবে যদি শিশুর প্রতি অভিভাবকরা সতর্ক থাকেন তাহলে  ঠাণ্ডাজনিত রোগ নিয়ন্ত্রণ করা যাবে।' যোগ করেন ডা. পার্থ সারথি দত্ত কাননগো।

আইনিউজ/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়