ঢাকা, রোববার ২৩ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪১, ২ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২১:৪৩, ২ ফেব্রুয়ারি ২০২১

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা বিষয়ক কর্মশালা

অধিবেশনে প্রধান অতিথিপরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি

অধিবেশনে প্রধান অতিথিপরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি

মানবিক মূল্যবোধ নৈতিকতা জাতি গঠনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা নিয়ে দু’দিনব্যাপি ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজার জেলা প্রশাসন ও মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা শিক্ষা কার্যক্রম প্রকল্পের আয়োজনে গত রোববার কর্ম অধিবেশন এবং সোমবার মূল অধিবেশন অনুষ্ঠিত হয়।

অধিবেশনে প্রধান অতিথি ছিলেন পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি। অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অশোক মাধব রায়। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, উপ-সচিব সৌরেন্দ্রনাথ সাহা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক রনজিত কুমার দাশ।

কর্মশালায় সংযুক্ত ছিলেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, এডভোকেট রাধাপদ দেব সজল, সাংবাদিক হাসানাত কামাল, আহমদ আফরোজ, পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজারের সাধারণ সম্পাদক পঙ্কজ রায় মুন্না ও অসিত দেব।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়