কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জ থেকে নিখোঁজ নারীর সন্ধান দিয়েই বন্ধ হলো ফোন
মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর বাজার থেকে শমশেরনগরের বড়চেগ গ্রামে মেয়ের বাড়িতে আসার পথে এক নারী (৫৪) নিখোঁজ হন। নিখোঁজ নারী ফার্মগেটে দুর্ঘটনার শিকার হয়েছেন এমন তথ্য জানিয়েই মোবাইল বন্ধ করে দিয়েছেন ফোনকারী।
জানা গেছে নিখোঁজ গৃহবধূ মাধবপুর বাজারের ইমানি মিয়ার (৬৪) স্ত্রী শামসুন্নাহার (৫৪)।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার পর এ ঘটনা ঘটলেও নিখোঁজ গৃহবধূর স্বামী বুধবার (৩ ফেব্রæয়ারি) এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডাযেরী করেছেন।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টায় শমশেরনগরের বড়চেগ গ্রামে মেয়ে সেলিনা আক্তারের বাড়িতে আসছিলেন গৃহবধূ শামসুন্নাহার। তবে দুপুর পর্যন্ত খোঁজ নিয়ে জানা যায় তিনি মেয়ের বাড়িতে আসেন নি।
এদিকে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও শামসুন্নাহার কোন খোঁজ না পাওয়ায় বুধবার সকালে কমলগঞ্জ থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি করেন নিখোঁজ গৃহবধূর স্বামী। (ডায়েরি নং ১১১ তারিখ ০৩/০২/২০২১।)
নিখোঁজ গৃহবধূর স্বামী ইমানি মিয়া বুধবার জানান, মঙ্গলবার সকালে তার স্ত্রী শমশেরনগরে মেয়ের বাড়িতে আসার পথে নিখোঁজ হন। বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনদের বাড়ি খোঁজ করেও তার সন্ধান পাওযা যায়নি। তবে মঙ্গলবার সন্ধ্যা ৭টার সময় তার স্ত্রীর ব্যবহৃত সিম থেকে অপরিচিত এক মহিলা ফোন করে জানায় এ ফোনের মালিক নারী ঢাকার ফার্মগেট এলাকায় সড়ক দুর্ঘটনায় পড়ে আশঙ্কাজনক অবস্থায় আছেন। তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে প্রাথমিকভাবে ৪০-৫০ হাজার টাকা লাগবে। এ টাকা নিয়ে ঢাকায় যেতে হবে। এই বলে ফোনটি বন্ধ করে দেয়া হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। প্রাথমিকভাবে মুঠোফোন নম্বর ট্র্যাক করে জানা যায় এটি জয়দেপুর এলাকা থেকে কল আসে।
গৃহবধূ নিখোঁজ হয়ে একটি প্রতারক চক্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে ধারণা করছেন মলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান।
আইনিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























