শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ১৬:৩৭, ৪ ফেব্রুয়ারি ২০২১
শ্রীমঙ্গলে বাড়ির লোকজনকে চেতনানাশক খাইয়ে ডাকাতি
ফাইল ছবি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাড়ির লোকজনকে চেতনানাশক দ্রব্য খাইয়ে ডাকাতি সংঘটিত হয়েছে।
বুধবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শহরের পৌর এলাকার বাসিন্দা বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশনের সভাপতি ও মোবাইল ওয়ার্কশপের সত্ত্বাধিকারী খালেদ মিয়ার (৩৫) বাড়িতে এই ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার রাতে শ্যামলী এলাকার বাসিন্দা খালেদ মিয়া, তার মা, স্ত্রী, দুই ভাইসহ কাজের মহিলাকে খাবারের সাথে চেতনানাশক খাইয়ে প্রথমে অচেতন করে ডাকাতরা। পরে জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে ডাকাতি করে।
ডাকাতরা ৫ ভরি স্বর্ণের অলঙ্কার ও নগদ ৫ লক্ষাধিক টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে জানিয়েছে খালেদ মাহমুদের পরিবার।
ওই পরিবারের সাত সদস্যকে অচেতন অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করার পাশাপাশি ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আইনিউজ/পাপ্পু/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























