মৌলভীবাজার প্রতিনিধি
করোনার টিকা দিতে প্রস্তুত মৌলভীবাজার
আগামী ৭ ফেব্রুয়ারি সারাদেশের সাথে মৌলভীবাজারেও শুরু হবে করোনার টিকাদান কার্যক্রম। এ কর্মসূচিকে সামনে রেখে সকল প্রস্তুতি শেষ করেছে জেলা কমিটি। শেষ হয়েছে টিকাদানকারীদের প্রশিক্ষণ। এরই মধ্যে শুরু হয়েছে রেজিস্ট্রেশন।
বৃহস্পতিবার (৪ ফ্রেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে জেলা করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম সম্পাদন কমিটি।
সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
এ সময় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, জেলায় ৬০ হাজার ডোজ করোনা টিকা এসেছে। আর এডি সিরিঞ্জ এসেছে ৬৪৮০০ টি। প্রথম পর্যায়ে জেলার ৩০ হাজার মানুষকে এ টিকা দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। সদর হাসপাতালসহ ৬টি উপজেলায় একযোগে ৭ ফেব্রয়ারি থেকে করোনা টিকার ১ম ডোজ দেয়া শুরু হবে। এর চার সপ্তাহ পর ২য় ডোজ দেয়া হবে।
তিনি আরও বলেন, করোনা টিকা প্রদানের জন্য সদরে হাসপাতালে ৮টি বুথ থাকবে। আর প্রতিটি উপজেলায় থাকবে ৩টি করে বুথ । এরই মধ্যে রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়, সিভিল সার্জন কার্যালয়, পুলিশ সুপার কার্যালয়, প্রতিটি উপজেলা কার্যালয় এবং তথ্য কেন্দ্রগুলোতে রেজিস্ট্রেশন বুথ খোলা হয়েছে। সরকারের নির্দেশনা অনুসারে ১৫ ক্যাটাগরিতে অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। এছাড়া প্রত্যেকে সুরক্ষা অ্যাপসে আবেদন করতে পারবেন।
সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ জানান, করোনা ভ্যাকসিন প্রদানের জন্য এরই মধ্যে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রতিটি বুথে দুই জন স্বাস্থ্যকর্মী ও চার জন স্বেচ্ছাসেবক থাকবেন। জেলা স্বাস্থ্য বিভাগ করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রমের জন্য সম্পূর্ন প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, কোনো ধরণের গুজব বা অপপ্রচার রোধে রেজিস্ট্রশন ও টিকা গ্রহনের জন্য জেলা তথ্য অফিসসহ বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে । এছাড়াও টিকা প্রদানের পর কোনো ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে তা মোকবিলায় সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ কার্যক্রম সফল করতে গনমাধ্যমকর্মীদের সহযোগীতা চান তিনি।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিকা বলেন, করোনা টিকা প্রদান সম্পাদন কার্যক্রমে জেলা পুলিশ নিরাপত্তা নিশ্চিত করবে। সকলের সাথে জেলা পুলিশের সদস্যরা প্রথম পর্যায়ে টিকা নিবেন। করোনা প্রতিরোধমূলক এ টিকা নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এমন গুজব বা মিথ্যা অপপ্রচার রোধে সবাইকে সচেতন থাকার আহবান জানান তিনি।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























