ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি (মৌলভীবাজার)

প্রকাশিত: ১৮:৪০, ৪ ফেব্রুয়ারি ২০২১

কমলগঞ্জে উরাং সম্প্রদায়ের ভাষা ও বর্ণলিপি কর্মশালা

মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর আয়োজনে উরাং সম্প্রদায়ের ভাষা ও বর্ণলিপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় কমলগঞ্জ উপজেলার মিরতিঙ্গা চা বাগানের শ্যামসুন্দর মন্দিরে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৫ দিনব্যাপী এ কর্মশালা সমাপ্ত হয়।

কমলগঞ্জ মণিপুরি ললিতকলা একাডেমীর নির্বাহী কমিটির সদস্য লেখক আহমদ সিরাজ এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমীর প্রশিক্ষক অজিত কুমার সিংহ, ললিতকলা একাডেমীর নির্বাহী সদস্য অনজনা সিনহা, সাংবাদিক নূরুল মোহাইমীন, সমাজকর্মী দীপু আহমেদ রাসেল প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা উরাং ভাষায় কথা বলে ও নৃত্য পরিবেশন করে।

জানা যায়, কমলগঞ্জ মণিপুরি ললিতকলা একাডেমীর আয়োজনে বাৎসরিক প্রশিক্ষণের অংশ হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্টীর ভাষা ও বর্ণলিপি বিষয়ে এই কর্মশালা শুরু হয় গত ১৯ জানুয়ারী। ১৫ দিনের কর্মশালায় মিরতিঙ্গা চা বাগানের উরাং সম্প্রদায়ের ৩০ জন শিশু শিক্ষার্থীরা অংশ নেয়। তারা তাদের নিজস্ব ভাষায় কথা বলা ও লিখালিখির চর্চা করে।

২ জন শিক্ষকের তত্বাবধানে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদেরকে নিজস্ব সংস্কৃতি চর্চা করতে সহায়তা প্রদান করা হয়। এজন্য উরাং সম্প্রদায়ের শিক্ষার্থীদের যথাযথ উপকরণ ও সম্মানী প্রদান করা হয়।

আইনিউজ/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়