ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৪, ৫ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২১:১৬, ৫ ফেব্রুয়ারি ২০২১

দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের ৯৯তম ব্যাচের পুনর্মিলনী

পুনর্মিলনী অনুষ্ঠান

পুনর্মিলনী অনুষ্ঠান

'পুরনো বন্ধু, হারানো দিন, স্মৃতির ছবিরা আজও রঙিন'- এই স্লোগানকে সামনে রেখে পুনর্মিলনী উৎসবে মেতে উঠলেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রানীর বাজারের দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থীরা।

ব্যাপক আনন্দ, উদ্দীপনা ও হৈ-হুল্লোরের মধ্য দিয়ে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই কমলগঞ্জ দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থীরা অতিথিদের নিয়ে স্মরণিকার মোড়ক উম্মোচন ও আগত সকল শিক্ষার্থীদের মাঝে টি সার্ট ও স্মৃতিমূলক উপহার বিতরণ করেন।  

পুনর্মিলনী অনুষ্ঠানে অ্যাড. শ্যাম সুন্দর সিংহের সঞ্চালনায় ও দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার সিনহার সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জয়ন্ত সিংহ, রনজিত সিংহ, জটিল সিংহ, রাজকুমার সিংহ ও কৃষ্ণ কুমার সিংহ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্ধুত্বের বন্ধনকে দৃঢ় করার এই প্রয়াস যেন সবার মাঝে বিরাজ থাকে। বন্ধুদের সাথে দেখা করার এই আকূলতা সব মানুষের। বন্ধুত্ব মানে বন্ধুত্বই। এটি এমন এক শব্দ, যার কোনো সংজ্ঞা দরকার হয় না। ভালো-খারাপ সব মিলিয়েই যাকে ভালোবাসা যায় সেই তো বন্ধু। 

পরে বিকেলে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বন্ধুত্বের মিলন মেলা সমাপ্ত হয়।

আইনিউজ/এম.আর/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়