ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৯, ৫ ফেব্রুয়ারি ২০২১

রংধনুর সাতরং এর সনদপত্র বিতরণ

সনদপত্র বিতরণ অনুষ্ঠান

সনদপত্র বিতরণ অনুষ্ঠান

উদ্যোক্তা প্রতিষ্ঠান রংধনুর সাতরং এর প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে। একই সঙ্গে দুজন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে। 

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার অফিসে সাতরং এর নির্বাহী পরিচালক নাসির উদ্দিন আহমেদ উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও তরুণ  শিল্পপতি জিল্লুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আইনজীবী পার্থ সারথী পাল। এসময় আরও উপস্থিত ছিলেন সাতরং'র উপদেষ্টা সাংবাদিক রিপন কান্তি ধর রুপক। সামগ্রিক অনুষ্ঠান পরিচালনা করেন জয়শ্রী দাস মৌ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ২৫ জন প্রশিক্ষনার্থীর হাতে সনদপত্র তুলে দেয়া হয়। অনুষ্ঠানে অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান ও নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর পার্থ সারথী পালকে সাতরং এর পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

আইনিউজ/এসডিপি  

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়