কমলগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৬:৪০, ৬ ফেব্রুয়ারি ২০২১
লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাড়ি চাপায় মারা গেলো ‘লাল হনুমান’
গাড়ি চাপায় মারা যাওয়া `লাল হনুমান`
মৌলভীবাজারের কমলগঞ্জে গাড়ি চাপায় মারা গেছে একটি ‘লাল হনুমান’। শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার দিকে উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে মাগুরছড়া গ্যাস ফিল্ড এলাকায় দুঘটনাটি ঘটে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে দ্রুতগামী এক গাড়ি চাপায় ওই লাল হনুমান ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে বনকর্মীরা হনুমানটিকে উদ্ধার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। তারা এসে মৃত হনুমানটিকে ঘটনাস্থলের কাছে মাটি চাপা দেন।
লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির খাসি স্টুডেন্ড ওয়েল ফেয়ার সদস্য সাজু মারছিয়াং বলেন, ঘটনার খবর পেয়ে বনবিট কর্মকর্তার সাথে এসে মৃত হনুমানটিকে উদ্ধার করে তাকে মাটি চাপা দিয়েছেন।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউযাছড়া বনবিট কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত হনুমানটিকে মাটিচাপা দেওয়া হয়েছে। তবে চাপা দেওয়া গাড়ি শনাক্ত করা সম্ভব হয়নি।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় বনকর্মকর্তা মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালকদের বারবার সচেতন করা হয়েছে পাহাড়ি এলাকায় ধীর গতিতে গাড়ি চালানোর জন্য। তারপরও তারা এ সতর্কতা মানছেন না। ফলে লাউয়াছড়া উদ্যানের ভেতরে সড়কে বন্যপ্রাণী মারা যাচ্ছে।
আইনিউজ/এম.আর/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























