শ্রীমঙ্গল প্রতিনিধি
রিসাইকেল বিনের ‘ভালোবাসার ফাগুন’
কর্পোরেট বিজনেস প্রতিষ্ঠান ও বিভিন্ন চেইন আউটলেট গুলোকে অনলাইন প্লাটফর্মে বিজ্ঞাপনের জন্য চুক্তিবদ্ধ হবার সুযোগ করে দিচ্ছে রিসাইকেল বিন। নিজেদের প্রায় ১০ লক্ষ সদস্যের জন্য ৫ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ‘ভালোবাসার ফাগুন' নামে একটি মেলার আয়োজন করছে ফেসবুক গ্রুপ রিসাইকেল বিন।
রিসাইকেল বিনের উদ্যোক্তা ও এডমিন ফ্লোরিডা শারমিন সেতু জানান, সাধারণ মানুষের প্রয়োজনীয়তার কথা চিন্তা করে ২০২০ সালের ৫ অক্টোবর যাত্রা শুরু করে দেশের এ যাবৎকালের সর্ববৃহৎ অনলাইন সেকেন্ড হ্যান্ড মার্কেট রিসাইকেল বিন। অতি অল্প সময়ে মানুষের আস্থা ও গ্রহণ যোগ্যতা অর্জন করে মাত্র ৪ মাসেরও কম সময়ে এই ফেসবুক গ্রুপটির সদস্য সংখ্যা এখন প্রায় দশ লক্ষ।
তিনি আরো বলেন, এই সুবিশাল অনলাইন প্লাটফর্মে নিজেদের বিজ্ঞাপন ও বিভিন্ন অফার মানুষের কাছে পৌঁছে দেয়ার সুন্দর ও সহজ সুযোগ পেতে বেশ কিছু কর্পোরেট প্রতিষ্ঠান, ওয়েবসাইটসহ ঢাকার চেইন আউটলেটগুলো ইতিমধ্যেই রিসাইকেল বিনের সাথে চুক্তিবদ্ধ হয়েছে।
রিসাইকেল বিনের এই প্রচেষ্টার সাথে থেকে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর স্পন্সরশীপের আগ্রহ ও সহযোগিতায় করোনাকালীন সময়ে ঘরে বসে সাধারণ মধ্যবিত্তের জন্য বিভিন্ন সুযোগের দ্বার উন্মোচন করে দিচ্ছে বলে প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রিসাইকেল বিনথর সহযোগী এডমিন রানা রফিকুর রহমান।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























