ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০০, ৬ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১২:৫৭, ৭ ফেব্রুয়ারি ২০২১

মৌলভীবাজারে টিকা নিতে নিবন্ধন করেছেন প্রায় ৬ হাজার জন

ফাইল ছবি

ফাইল ছবি

রোববার (৭ ফেব্রুয়ারি) থেকে দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে শুরু হচ্ছে করোনার টিকাদান কার্যক্রম। টিকা নিতে এখন পর্যন্ত দেশের তিন লাখ ২৮ হাজারের বেশি মানুষ নিবন্ধন করেছেন। যাদের মধ্যে মৌলভীবাজার জেলার রয়েছেন প্রায় ছয় হাজার জন।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ আইনিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত জেলার ৫৭৫৪ জন অনলাইনে নিবন্ধন করেছেন। এদের মধ্যে ৮১৬ জনকে প্রথম দিনে টিকা দেয়া হবে।

সিভিল সার্জন আরও জানান, রোববার মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ২৯৭ জন, রাজনগরে ৫০ জন, কুলাউড়ায় ৩৯ জন, বড়লেখা ১০০ জন, শ্রীমঙ্গলে ২০০ জন , জুড়ীতে ৩০ জন এবং কমলঞ্জে ১০০ জন  করোনার টিকা নেবেন।  

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে আটটি বুথে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দুটি করে বুথে টিকাদান করা হবে। এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।

মৌলভীবাজারে করোনার টিকা প্রথম ব্যক্তি নেবেন সংসদ সদস্য নেছার আহমদ। এরপর জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদসহ সম্মুখ সারির করোনাযোদ্ধারা টিকা নেবেন।

প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি নার্স রুনু ভেরোনিকা কস্তাকে ভ্যাকসিন দেয়ার মধ্য দিয়ে দেশে শুরু হয় করোনা প্রতিরোধী টিকাদান কর্মসূচি। তবে সেদিন মোট ২৬ জনকে টিকা দেওয়া হয়েছিল। এর পরের দিন কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে আরও ৫৪১ জনকে টিকা দেয়া হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়