ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩১, ৭ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১২:৪৮, ৭ ফেব্রুয়ারি ২০২১

মৌলভীবাজারে করোনার টিকাদান শুরু

ফাইল ছবি

ফাইল ছবি

সারাদেশের মতো আজ থেকে মৌলভীবাজারেও শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। রোববার সকাল ১১টায় মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নেছার আহমদকে টিকা দেয়ার মধ্য দিয়ে টিকাদান কর্মসূচির শুরু হয়। এদিন টিকা নিয়েছেন জেলা প্রশাসক, সিভিল সার্জনসহ প্রেস ক্লাবের সভাপতিও।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে  টায় মৌলভীবাজার সদর হাসপাতালে ভ্যাকসিন গ্রহণ করেন এমপি নেছার আহমদ।

নেছার আহমদের পরপরই ভ্যাকসিন নিতে আসেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এরপর টিকাগ্রহণ করেন সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান,  মৌলভীবাজার সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. পার্থ সারথী কাননগো ও মৌলভীবাজার প্রেস ক্লাবের সভাপতি এম এ সালাম, হাসপাতালের নার্সসহ বিশিষ্টজনেরা।

সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ জানান, শনিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত জেলার ৫৭৫৪ জন অনলাইনে নিবন্ধন করেছেন। এদের মধ্যে ৮১৬ জনকে আজ দিনে টিকা দেয়া হবে। করোনা ভ্যাকসিন প্রদানের জন্য এরই মধ্যে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ২৯৭ জন, রাজনগরে ৫০ জন, কুলাউড়ায় ৩৯ জন, বড়লেখা ১০০ জন, শ্রীমঙ্গলে ২০০ জন , জুড়ীতে ৩০ জন এবং কমলঞ্জে ১০০ জন করোনার টিকা নেবেন।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, জেলায় ৬০ হাজার ডোজ করোনা টিকা এসেছে। আর এডি সিরিঞ্জ এসেছে ৬৪৮০০ টি। প্রথম পর্যায়ে জেলার ৩০ হাজার মানুষকে এ টিকা দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। সদর হাসপাতালসহ ৬টি উপজেলায় একযোগে ৭ ফেব্রয়ারি থেকে করোনা টিকার ১ম ডোজ দেয়া শুরু হবে। এর চার সপ্তাহ পর ২য় ডোজ দেয়া হবে।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি দেশে প্রথম করোনা টিকা প্রদান শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রমের উদ্বোধন করেন। এদিন দেশে করোনার পরীক্ষামূলক প্রথম টিকাটি গ্রহণ করেন রুনু। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রুনুকে ভ্যাকসিন দেয়া হয়।

আইনিউজ/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়