মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৫:৪৪, ৭ ফেব্রুয়ারি ২০২১
তিন ঘণ্টায় মৌলভীবাজার হাসপাতালে টিকা নিলেন ২০০ জন
করোনার টিকা নিচ্ছেন মৌলভীবাজার প্রেস ক্লাবের সভাপতি এম এ সালাম
কোভিড-১৯ মোকাবিলায় মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে শুরু হয়েছে করোনার টিকাদান কার্যক্রম। রোববার বেলা ১১টার দিকে টিকাদান শুরু হয়। এখানে প্রথম তিন ঘণ্টায় ২০০ জন টিকা নিয়েছেন।
টিকা নিচ্ছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান
সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ বলেন, আজ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ২৯৭ জনসহ সারা জেলায় মোট ৮১৬ জনের শরীরে করোনার টিকা প্রয়োগ করা হবে।
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে আটটি বুথে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে তিনটি করে বুথে টিকাদান করা হচ্ছে।
টিকা নিচ্ছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান
রোববার মৌলভীবাজারে সর্বপ্রথম করোনার টিকা নিয়েছেন সংসদ সদস্য নেছার আহমদ। এরপর জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. পার্থ সারথী দত্ত কাননগো, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার প্রেস ক্লাবের সভাপতি এম এ সালাম, মুক্তিযোদ্ধা আব্দুল মোহিত টুটু, সিনিয়র স্টাফ নার্স কৃষ্ণা রাণী দত্তসহ অনেকেই।
টিকা নিচ্ছেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া
এদিকে সারাদেশে শনিবার বেলা আড়াইটা পর্যন্ত টিকা নেওয়ার জন্য ৩ লাখ ২৮ হাজার ১৩ জন নিবন্ধন করেছেন।যাদের মধ্যে মৌলভীবাজারের রয়েছে ৬ হাজারের বেশি মানুষ।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার



























