ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৮, ৭ ফেব্রুয়ারি ২০২১

বড়লেখায় চলছে টিকাদান কর্মসূচি, আজ নেবেন ১০০ জন

বড়লেখায় টিকাদান কর্মসূচি

বড়লেখায় টিকাদান কর্মসূচি

করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম ধাপে ১০ জনের শরীরে টিকা প্রয়োগের মধ্য দিয়ে বড়লেখায় কোভিড-১৯ টিকা দেওয়া শুরু হয়।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে  এ কর্মসূচি শুরু হয়।

এরআগে সকাল ১০টায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভার্চুয়ালি বাংলাদেশে গণ টিকাদান কার্যক্রম শুরু করেন। বড়লেখায় টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।

এসময় বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরাসহ অনেকি উপস্থিত ছিলেন।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ১ নম্বর বুথে প্রথমে টিকা নেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ। এরপর ২ নম্বর বুথে টিকা নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. রত্নদীপ বিশ্বাস।

বড়লেখায় প্রথম ধাপে টিকা নেয়া অন্য ৮জন-

পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার (এমপিএইচ) ডা. আব্দুল মুকিত, ডা. কামরুল হাসান রাহাত, বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, নার্সিং সুপারভাইজার নিভা রানী শিকদার, সাংবাদিক লিটন শরীফ, নার্সিং কর্মকর্তা খাদিজা আক্তার, স্বাস্থ্য সহকারী রাজেশ দেব নাথ ও সমাজসেবক আতাউল আম্বিয়া চৌধুরী।

এদিকে দুপুর দেড়টায় বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বড়লেখায় প্রথম দিন টিকা নেবেন ১০০ জন। মোট ৩টি বুথে টিকা দেওয়া হচ্ছে। যারা টিকা নিচ্ছেন ইতিমধ্যে তাদের মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) পৌঁছেছে। টিকা নিতে শনিবার রাত পর্যন্ত বড়লেখায় ১ হাজারেরও বেশি মানুষ নিবন্ধন করেছেন বলেও জানা গেছে।

উল্লেখ্য, শনিবার দুপুর দেড়টায় মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় থেকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রথম ধাপে ৪ হাজার ডোজ করোনার ভ্যাকসিন সরকারি অ্যাম্বুলেন্সে করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানো হয়। বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস এই ভ্যাকসিন গ্রহণ করেন।

আইনিউজ/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়