মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৫:৫৩, ৭ ফেব্রুয়ারি ২০২১
অন্য ইনজেকশনের চেয়ে ব্যতিক্রম নয় করোনার টিকা: নেছার আহমদ
টিকা নিচ্ছেন নেছার আহমদ এমপি
করোনাভাইরাসের টিকা নিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ। রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে তিনি এ টিকা নেন। তিনি করোনার টিকাকে অন্য ইনজেকশনের মতোই মনে করেছেন।
টিকা গ্রহণের পর নেছার আহমদ সাংবাদিকদের বলেন, ‘আমি মৌলভীবাজারে করোনার প্রথম ভ্যাকসিন নিয়েছি। পুরোদমে স্বাভাবিক অবস্থায় আমাকে ভ্যাকসিন দেয়া হয়েছে। আমার কাছে এই ভ্যাকসিনকে অন্যান্য ইনজেকশনের চেয়ে ব্যতিক্রম কিছু মনে হয়নি।'
এর প্রায় ২৫ মিনিট পর নেছার আহমদ এমপি বলেন, টিকা দেয়ার পর আমার কোনো প্রতিক্রিয়া দেখা দেয়নি। মৌলভীবাজারবাসীকে আহবান জানাবো সরকারের নির্দেশনা অনুযায়ী টিকা নেয়ার জন্য।’
টিকা নেয়ার কিছুক্ষণ পর নেছার আহমদ সুস্থ শরীরে সদর উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন বলে জানা গেছে।
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে আটটি বুথে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে তিনটি করে বুথে টিকাদান কার্যক্রম চলছে।
রোববার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. পার্থ সারথী দত্ত কাননগো, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম, মুক্তিযোদ্ধা আব্দুল মোহিত টুটু, সিনিয়র স্টাফ নার্স কৃষ্ণা রাণী দত্তসহ অনেকেই করোনা টিকা নিয়েছেন।
প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি নার্স রুনু ভেরোনিকা কস্তাকে ভ্যাকসিন দেয়ার মধ্য দিয়ে দেশে শুরু হয় করোনা প্রতিরোধী টিকাদান কর্মসূচি। সেদিন মোট ২৬ জনকে টিকা দেওয়া হয়েছিল। এর পরের দিন রাজধানীর ৫ টি হাসপাতালে দেয়া হয়েছিল ৫৪১ জনকে। তবে আজ থেকে সারাদেশে শুরু হয়েছে একযোগে করোনার টিকাদান কর্মসূচি।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























