শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ১৭:২৭, ৭ ফেব্রুয়ারি ২০২১
এমপি আব্দুস শহীদকে দিয়ে শ্রীমঙ্গলে করোনার টিকাদান শুরু
টিকা নিচ্ছেন আব্দুস শহীদ এমপি
মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের টিকা গ্রহণের মধ্য দিয়ে শ্রীমঙ্গলে শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচি। রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকা নেন তিনি।
আব্দুস শহীদের পর বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র (বিটিআরআই) এর পরিচালক ড. মোহাম্মদ আলী, সিলেট বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ড. হরিপদ রায়সহ প্রায় ২০০জন করোনার টিকা নেন।

করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব প্রমুখ।
উল্লেখ্য, শ্রীমঙ্গলসহ সারাদেশে শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচি। দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে তালিকা অনুযায়ী টিকা দেয়া হয়েছে। মৌলভীবাজার জেলায় প্রথম দিনে মোট ৮১৬ জন টিকা গ্রহণ করেছেন।
আইনিউজ/এস.এম/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























