মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৮:১১, ৭ ফেব্রুয়ারি ২০২১
মৌলভীবাজারে ‘বাংলা ইশারা ভাষা দিবস’ পালিত
বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা
মৌলভীবাজার জেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে পালিত হলো ‘বাংলা ইশারা ভাষা দিবস-২০২১’।
‘শিক্ষার সর্বস্তরে বাংলা ইশারা ভাষা, দেখাবে আলোর দিশা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় মৌলভীবাজার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আদিল মোত্তাকিন এর সভাপতিত্বে ও ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডা. সঞ্জীব মীতৈ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দে।
অনুষ্ঠানের শুরুতে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামসুর রহমান, পুলিশ পরিদর্শক সজল কুমার কানু, সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের রিসোর্স শিক্ষক স্বপন চন্দ্র কর্মকার, সেন্টার ম্যানেজার সিআরপি সালাউদ্দিন আহমেদ এবং ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিকা গোস্বামী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং তাদের অভিভাবকরা।
এসময় প্রধান অতিথি বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করতে ইশারা ভাষার বিস্তারে সবাইকে এগিয়ে আসতে হবে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























