ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৪, ৭ ফেব্রুয়ারি ২০২১

শ্রীমঙ্গলে গৃহবধূর লাশ উদ্ধার

ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ভুনবীর ইউনিয়নের রাজপারা এলাকায় এ ঘটনটি ঘটে।  

নিহতের নাম আসমা বেগম (২২)। সে উপজেলার আলিশার কুল এলাকার মতলিব মিয়ার মেয়ে।

নিহতের স্বামী মো. আব্দুল হালিম জানান, প্রতিদিনের মতো শনিবার রাতেও একসাথে খাবার খেয়ে ঘুমান। রোববার ভোরে ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের তীরের সাথে গলায় মাফলার জড়ানো অবস্থায় ঝুলে আছে তার স্ত্রীর লাশ। 

এদিকে নিহতের বড় বোন আলেয়া বেগম (৩০) বলেন, আমার বোন আত্মহত্যা করার কথা নয়। তাদের স্বামী-স্ত্রীর আগে থেকেই পারিবারিক ঝামেলা ছিল। আমাদের ধারণা আমার বোনকে তারা খুন করেছে।

এ ব্যাপরে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, ঘটনার খবর পেয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার আশরাফুজ্জামানসহ শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়