বিশেষ প্রতিনিধি
আপডেট: ২৩:৩৫, ৭ ফেব্রুয়ারি ২০২১
নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা রোধে ফেসবুক পেজ
ফাইল ছবি
দেশ জুড়ে নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা বা লিঙ্গ ভিত্তিক সহিংসতা দিন দিন বেড়েই চলেছে। এর হাত থেকে রেহাই পাচ্ছে না ছোট শিশুরাও। এছাড়া বাংলাদেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ ফেসবুক ব্যবহারকারীদের একটি বড় অংশ প্রতিনিয়ত এখন সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে।
নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা প্রতিরোধে মৌলভীবাজারে বিভিন্ন ভাবে কার্যক্রম চালানো হচ্ছে। এই কাজ সহজে এবং দ্রুত করার লক্ষ্যে ফেসবুকে 'Women & Adolescent Chapter' পেজের মাধ্যমে নতুন করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সমাজে প্রতিনিয়ত ঘটে যাওয়া নারীর প্রতি সহিংসতা বন্ধে শুধু সরকারের ওপর দায়িত্ব দিয়ে দিলেই হবে না। প্রয়োজন সবার আন্তরিক সহযোগিতা। কেননা প্রত্যেকের অংশগ্রহণ ছাড়া কোনোভাবেই এই সহিংসতা বন্ধ করা সম্ভব হবে না।
এমন কাজের সাথে যুক্ত সমরিতা পাল ঐশী বলেন, নারী-কিশোরী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে এবং সাইবার স্পেসে মেয়েদের হয়রানি প্রতিরোধে এবার এক সাথে কাজ করবো আমরা। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো সহিংসতার ঘটনা তাৎক্ষণিকভাবে জানান আমাদের ইনবক্সে। যেকোন ধরনের নারী নির্যাতন এবং সাইবার বুলিং এর স্বীকার হওয়া নারী এবং কিশোরীদের সাহায্য করবো আমরা।
ঐশী আরও বলেন, শিশু অধিকার নিয়ে প্রায় তিন বছর ধরে কাজ করছি আমি। ন্যাশনাল চিলড্রেন্স টাস্কফোর্সে ২ বছর যাবৎ জেলা ভলান্টিয়ার হিসেবে আছি। মানুষ অনেক সময় কোনো ধরণের নারী সহিংসতা দেখলে পুলিশের কাছে জানাতে ভয় পায়। এই পেইজ খোলার মূল উদ্দেশ্য হলো তারা জেনো ভয় না পেয়ে আমাদের জানায়।
ঐশী বলেন, এখন পর্যন্ত আমি প্রায় ৫টা বাল্যবিবাহ বন্ধ করেছি. আমার সাথে আছেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ। উনার অনুপ্রেরণায় এই পেজ খোলা এবং সার্বিক কাজ করছি।
পেজ লিংক- https://www.facebook.com/Women-Adolescent-Chapter-106945744725562/
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























