ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৫, ৮ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২১:৩৬, ৮ ফেব্রুয়ারি ২০২১

মৌলভীবাজার জেলায় দ্বিতীয় দিনে টিকা নিলেন ৮৯৪ জন

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভ্যাকসিনেশন কার্যক্রম

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভ্যাকসিনেশন কার্যক্রম

করোনার টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিনে মৌলভীবাজার জেলার ৮৯৪ জনের শরীরে টিকা প্রয়োগ করা হয়েছে। এদের মধ্যে পুরুষ ৬০৩ জন এবং মহিলা ২৯১ জন। প্রথম দিন অর্থাৎ রোববার টিকা নিয়েছিলেন ৪২৭ জন। 

সোমবার (৮ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নিবন্ধনের তালিকা অনুযায়ী সদর হাসপাতালসহ ৬ উপজেলার বুথগুলোতে সকাল থেকে বিকেল পর্যন্ত টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৮ টি বুথে টিকা নিয়েছেন মোট ২৬৬ জন। যাদের মধ্যে পুরুষ ছিলেন ১৭৭ জন এবং নারী ৮৯ জন।

সদর হাসপাতালে টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে রেড ক্রিসেন্ট যুব ইউনিটের ২২ জন এবং ম্যাটসের ১০ জন সদস্য।

রাজনগরে টিকা গ্রহণকারী ৭০ জনের মধ্যে পুরুষ ৫০ জন এবং নারী ২০ জন।  কুলাউড়ায় এদিন টিকা পেয়েছেন ৮০ জন। এর মধ্যে ৬০ পুরুষ এবং ২০ জন নারী। বড়লেখায় টিকা নিয়েছেন ১৯০ জন। এর মধ্যে ১১৪ জন পুরুষ ও ৭৬ জন নারী।

কমলগঞ্জে ২৯ জন পুরুষ ও ১৩জন নারীসহ টিকা পেয়েছেন ৪২ জন। শ্রীমঙ্গলে এদিন টিকাদান কার্যক্রমের আওতায় এসেছেন ১৭১ জন। যাদের ১১৫ জন এবং ৫৬ জন নারী। জুড়ী উপজেলায় টিকা নিয়েছেন ৭৫ জন। এর মধ্যে ৫৮ জন পুরুষ এবং ১৭ জন নারী।

রোববার (৭ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে শুরু হয়েছে করোনার টিকাদান কার্যক্রম। প্রথম ধাপে পঞ্চাশোর্ধ ব্যক্তিসহ সম্মুখসারির যোদ্ধাদের দেয়া হবে করোনার টিকা।

উল্লেখ্য, টিকা নিতে আগ্রহী সবাইকে সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েব অ্যাপ্লিকেশনে (www.surokkha.gov.bd) গিয়ে নিবন্ধন করতে হবে। যারা ওয়েবসাইটে গিয়ে বা স্মার্টফোনের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন না, তারা কেন্দ্রে গিয়েও তা করতে পারবেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়