ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৮, ৯ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২১:২৪, ৯ ফেব্রুয়ারি ২০২১

বেড়েছে আগ্রহ, মৌলভীবাজারে তৃতীয় দিনে টিকা নিলেন ২২১৬ জন

ফাইল ছবি

ফাইল ছবি

করোনার টিকাদান কার্যক্রমের তৃতীয় দিন শেষ হয়েছে। এদিন মৌলভীবাজার জেলায় টিকা নিয়েছেন ২ হাজার ২১৬ জন। যা আগের দুইদিনের তুলনায় বেশি। সকাল ৯ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ১ হাজার ৪৮৯ জন পুরুষ এবং ৭২৭ জন মহিলা করোনা প্রতিরোধকারী টিকা গ্রহণ করেছেন।

এদিকে গত দুইদিনে পার্শ্বপ্রতিক্রিয়া না থাকায় মানুষের মধ্যে আগ্রহ বেড়েছে। মৌলভীবাজারের নির্ধারিত কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভিড় জমাচ্ছেন নারী-পুরুষরা। 

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুসারে মৌলভীবাজার জেলায় মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) টিকা নিয়েছেন-

উপজেলা

টিকা গ্রহীতা

পুরুষ

নারী

মৌলভীবাজার সদর

৮৪৭

৫০৩

৩৪৪

রাজনগর

৯০

৫৯

৩১

কুলাউড়া

১৯০

১২১

৬৯

বড়লেখা

৩১০

১৯০

১২০

কমলগঞ্জ

২৯১

২২৯

৬২

শ্রীমঙ্গল

৩৬৮

২৮৮

৮০

জুড়ি

১২০

৯৯

২১

মোট

২২১৬

১৪৮৯

৭২০

মৌলভীবাজারসহ সারাদেশে গত রোববার থেকে শুরু হয়েছে করোনার টিকাদান কার্যক্রম। এখন পর্যন্ত তিন দিনে মৌলভীবাজারে ৩ হাজার ৫৩৭ জন করোনার টিকা পেয়েছেন। যাদের মধ্যে ২৩৫৬ জন পুরুষ এবং ১১৮১ জন নারী রয়েছেন।

 টিকা নেয়ার পর অনেকেই বলছেন, প্রাণঘাতী করোনাভাইরাস থেকে তারা নিরাপদ বোধ করছেন।

প্রথম ধাপে প্রবীণ এবং সম্মুখসারির যোদ্ধারা পাচ্ছেন করোনাভাইরাসের টিকা। শুরুতে ৫৫ বছর বয়সীরা টিকা নিতে নিবন্ধন করতে পারলেও সরকার সেই সিদ্ধান্তে শিথিলতা এনেছে। এখন ৪০ বছর হলেই পাওয়া যাবে করোনার টিকা।

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৮ টি বুথসহ প্রত্যেক উপজেলার তিনটি করে বুথে পাওয়া যাচ্ছে করোনার টিকা। টিকাদান কার্যক্রমে সাহায্য করছেন রেড ক্রিসেন্ট যুব ইউনিট এবং ম্যাটসের সদস্যরা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়