বড়লেখা প্রতিনিধি
আপডেট: ২৩:০৯, ৯ ফেব্রুয়ারি ২০২১
ছোট ভাইয়ের দায়ের কোপে প্রাণ হারালেন বড় ভাই
ফাইল ছবি
মৌলভীবাজারের বড়লেখায় স্ত্রীকে বাঁচাতে গিয়ে ছোট ভাইয়ের দায়ের কোপে প্রাণ হারিয়েছেন বড় ভাই।
ঘটনাটি উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির পূর্ব ঘোলসা গ্রামে ঘটেছে। নিহতের নাম খলিল উদ্দিন (৫৫)। তিনি ওই গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে সোমবার রাতে ছোট ভাই আব্দুল খালিক বড় ভাইয়ের স্ত্রী আম্বিয়া বেগমকে দা দিয়ে কোপাতে থাকে। এ সময় আম্বিয়ার স্বামী খলিল উদ্দিন স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে খালিক বড় ভাইকেও উপর্যুপরি কোপাতে শুরু করে। এক পর্যায়ে খলিল উদ্দিনের মৃত্যু হয়।
সকালে খবর পেয়ে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। একই সাথে অভিযান চালিয়ে ছোট ভাই খালিককে গ্রেফতার করে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, পারিবারিক কলহের জেরে খালিক তার বড় ভাই খলিলকে কুপিয়ে হত্যা করেছে। স্বামী হত্যার ঘটনায় আহত স্ত্রী আম্বিয়া বেগম থানায় মামলা করেছেন।
আসামি আব্দুল খালিককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
আইনিউজ/এজেএল/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























